রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ভারতে মুসলিম আধ্যাত্মিক নেতাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতে মুসলিম এক আধ্যাত্মিক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম খাজা সাইয়্যাদ চিশতী। তবে তিনি ‘সুফি বাবা’ নামে বেশি পরিচিত ছিলেন। গতকাল মঙ্গলবার ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার ইয়েওলা শহরে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
পুলিশের বরাত দিয়ে আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মহারাষ্ট্রের নাসিক জেলার ইয়েওলা শহরে আধ্যাত্মিক নেতা খাজা সাইয়্যাদ চিশতীকে গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচয়ের চার ব্যক্তি। নিহত ৩৫ বছর বয়সী এই ধর্মীয় নেতা আফগানিস্তান থেকে ভারতে এসেছিলেন। তবে হত্যার পেছনে সম্ভাব্য কারণ এখনো জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, সাইয়্যাদ চিশতী ইয়েওলা শহরে ‘সুফি বাবা’ নামে পরিচিত ছিলেন। আক্রমণকারীরা তার কপালে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় অভিযুক্তরা তার ব্যবহৃত একটি এসইউভি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের ঘটনায় ইয়েওলা থানায় একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। খুনিদের ধরতে অভিযান চলছে পুলিশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *