শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

টেকনাফে ১৬ এপিবিএন পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই রোহিঙ্গা আটক

মাহবুব আলম মিনার

রোহিঙ্গা ক্যাম্পে বেড়েছে ইয়াবা কারবারি ও অবৈধ অস্ত্রদারী এদিকে পুলিশের গ্রেফতারেরও কমতি নেই। কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে একটি বন্দুক ও দুটি রামদাসহ দুই রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)। আটককৃতরা হলেন, আলী জোহারের ছেলে আব্দুল্লাহ (২০), ইউসুফের ছেলে মোঃ ইয়াকুব (২৩)। তারা উভয়েই উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাত পৌনে ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের উনচিপ্রাং ক্যাম্প-২২ থেকে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক।
তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি, অপহরণ, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সহিত জড়িত থাকার মৌখিক অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা টি দেশীয় তৈরী একনালা বন্দুক, তিন রাউন্ড তাজা গুলি এবং দুটি রামদা উদ্ধার করা হয়।

ধৃতদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *