শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি :
টেকনাফের বাহারছড়া-হোয়াইক্যং ঢালা থেকে বেশ কয়েকটি ডাকাতিতে সরাসরি জড়িত পলাতক এক সক্রিয় ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার(৭ জুলাই) রাতের বেলা বিশেষ সংবাদের ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে স্থানীয় উত্তর শিলখালী ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমান উল্লাহ’র পুত্র শহিদুল্লাহ(৩০) গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাম্প্রতিক ডাকাতির অভিযোগে টেকনাফ মডেল থানার মামলা নং ২৮/৪২১৷ ধারা ৩৯৯ ও ৪০২। এবং মামলা নং ২৯/৪২২। ধারা অস্ত্র আইনে ১৯(এ) ও টেকনাফ থানা মামলা নং ৬৯/৫৮৩ । ধারা ৩৯৫/৩৯৭ এর আবু হুরাইরার সহযোগী হিসেবে পলাতক আসামির ছিল।
উল্লেখ্য,এর আগে আবু হুরাইরা মোহাম্মদ (২৬), একই এলাকার মৃত, নুরুল কবিরের ছেলে মোরশেদ আলম (২১), ঝুপপাড়া এলাকার হায়দার আলীর ছেলে নুরুল ইসলাম (৩৮)। মোঃ সাকিল (২০), আবু বক্কর(২৫) গিয়াস উদ্দিন(২০) আরমান(২২) সিরাজুল মোস্তফা(২৫) মোক্তার(২৫)মোঃ আমানউল্লাহ (২৪), মোঃ আরাফাত (২৭), মোঃ সাকিব হাসান (২৪), মোঃ নুরুল আমীন (২৫), মোঃ আইয়েছ ওরফে আজিজ (২২) র্যাবের হাতে গ্রেপ্তার করা হয়েছিল।
এদিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ শহীদুল্লাহ’কে আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন,” তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সেই দীর্ঘদিন পলাতক ছিল এবং আবু হুরাইরাকে অস্ত্র সরবরাহ করেছিল। তাকে টেকনাফ মডেল থানা হয়ে কোর্টে প্রেরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।”