শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

চৌফলদন্ডীতে লবণবাহী ট্রাকে মিললো ২০ হাজার ইয়াবা, চালক ও সহযোগী আটক

৭১ অনলাইন ডেস্কঃ

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ০১টি লবনবাহী ট্রাকে করে বিশেষ কায়দায় মাদক পাচারকালে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক সহ দুইজন মাদক কারবারী গ্রেফতার।

অদ্য ০৯/০৭/২০২২ খ্রিঃ তারিখ দিবাগত রাত অনুমান ০১:৩০ ঘটিকার সময় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন চৌফলদন্ডি ইউপিস্থ পুরাতন সিএনজি স্ট্যান্ড এলাকা হতে গ্রেফতারকৃত আসামী ট্রাক ডাইভার ০১। পলাশ দাশ(২৮), পিতা- সুশীল দাশ, সাং- পেয়ারপুর, ০২। ট্রাক হেলাপার মোঃ আকাশ(৩০), পিতা- আব্দুল ছাত্তার, সাং- ধানবান্দি বেইল স্কুল, (১০ নং ওয়ার্ড), উভয় থানা- সিরাজগঞ্জ সদর, জেলা- সিরাজগঞ্জ’দ্বয় এর চালিত লবনবাহী ট্রাকে করে ইয়াবা পাচারকালে ট্রাকটি তল্লাশী করা হয়। তল্লাশীর এক পর্যায়ে একটি বস্তার ভিতর সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক সহ উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *