শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

‘ নুরে বাংলা’র গাড়ি সড়ক থেকে ছিটকে জমিনে- আহত ২

ঈদগাঁও প্রতিনিধি:

দেশের বিতর্কিত ও সমালোচিত বক্তা নুরে বাংলার গাড়ি সড়ক দূর্ঘটনার শিকার হয়েছে। এসময় তিনিসহ আরো একজন আহত হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী চাকার দোকান নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ ইমন চৌধুরী জানান, মওলানা মাহবুবুল হক প্রকাশ নুরে বাংলা একটি এক্স নোহা মডেলের গাড়ি নিজে চালিয়ে কক্সবাজারের দিক থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন। উপরোক্ত স্থানে পৌঁছামাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের জমিতে গিয়ে উল্টে যায় । এসময় নুরে বাংলা নিজে এবং তার সাথে থাকা জাফর নামের অপর একজন আহত হয়।ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে পাঠায়। বিতর্কিত আলোচনার কারণে ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আহত নুরে বাংলাকে উদ্ধারকারীরা সহজেই চিনে ফেলে এবং তার দূর্ঘটনাটা সংবাদ দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ি পড়ে। উল্লেখ্য, নুরে বাংলার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।

দূর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত নুরে বাংলার গাড়ীটি তাদের হেফাজতে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *