শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

জালিয়াতি করে জামিন, আদালতের নথি তলব

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের চাঞ্চল্যকর মোর্শেদ বলী হত্যা মামলার এক আসামী নথি জালিয়াতি করে হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছেন। বিষয়টি বুধবার (১৩ জুলাই) বেলা ১২ টায় কক্সবাজারের দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল’র আদালতে অবগত করা হয়। এরপরই আদালত জরুরী ভিত্তিতে মামলাটির নথি তলব করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম। এই প্রতিবেদককে পিপি বলেন, ঈদ-উল-আজহার আগেই মোহাম্মদ হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছেন। তাঁর বিরুদ্ধে মোর্শেদ বলী হত্যাকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি এজাহারভূক্ত ২ নং আসামী। কিসের ভিত্তিতে তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট, তা যাচাই করতেই আদালত নথি তলব করেছেন।

জানা গেছে, মোর্শেদ বলী হত্যা মামলার এজাহারে মোহাম্মদ আলী প্রকাশ মোহাম্মদকে ২ নং আসামী করা হয়। গত ১৫ এপ্রিল র‌্যাব-৭ এর একটি দল পিএমখালীর মাইজপাড়ায় অভিযান চালিয়ে মোহাম্মদসহ হত্যা মামলায় এজাহারভূক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করে। কিছুদিন আগে হাইকোর্টে নিজেকে মামলাটির ২২ নং আসামী উল্লেখ করে আইনজীবীর মাধ্যমে অন্তর্বর্তীকালীন জামিন প্রার্থনা করেন মোহাম্মদ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে নিম্ম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

উল্লেখ্য, চলতি বছরের ৭ এপ্রিল সন্ধ্যায় পিএমখালী ইউনিয়নের চেরাংঘাট বাজারে প্রকাশ্যে কুপিয়ে মোর্শেদ আলী প্রকাশ মোর্শেদ বলীকে হত্যা করা হয়। ১০ এপ্রিল নিহতের ভাই জাহেদ আলী বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে মোহাম্মদ আলী প্রকাশ মোহাম্মদকে ২ নং আসামী করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *