শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদ:

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)।

আটকরা হলো নবি হোসেনের ছেলে মো. হোসেন (২২), নুরুল ইসলামের ছেলে জুহুর আলম (২০), মৃত নুর মোহাম্মদের ছেলে আবু বকর সিদ্দিক (২০)। তারা প্রত্যেকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা।

বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি বলেন, কয়েক জন রোহিঙ্গা সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডি ব্লকে অবস্থান করছে এমন একটা সংবাদ পাই। অভিযান চালানো হলে পুলিশের উপিস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ওই সন্ত্রাসীরা। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়। এ সময় দেহ তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে জব্দ অস্ত্রসহ আটকদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *