শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
টেকনাফে নয়াপাড়া ক্যাম্পে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০লক্ষ টাকাসহ একজন রোহিঙ্গা শরনার্থী আটক।
মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নগদ বিশ লক্ষ টাকাসহ ০১(এক) জন রোহিঙ্গা শরনার্থী আটক!
৫। ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ অদ্য ১৫/০৭/২০২২ খ্রিঃ তারিখ রাত ০৩.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের আই ব্লকের একটি বাড়িতে অবৈধ অস্ত্র লুকানো আছে। উক্ত সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স উক্ত ব্লকে পৌঁছালে এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা হাজী সুলতান এর ঘর হতে কৌশলে একজন লোক দৌড়ে পালিয়ে যায়। এসময় আই ব্লকের রোহিঙ্গা শরনার্থী হাজী সুলতান এর ঘর সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করা হয়। তল্লাশীকালে রোহিঙ্গা নুর বারেক(২৫) এর দেখানো মতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভিতর তল্লাশি করে অবৈধ নগদ ২০,০০,০০০ (বিশ লক্ষ টাকা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামতসহ নুর বারেক (২৫) পিতাঃ মৃতঃ খলিলুর রহমান,ব্লক-বি,শেড -১০৪৬/২.৩ ,এমআরসি-৩২০৫৮ ,কে আটক করে এপিবিএন ক্যাম্পে নিয়ে আসা হয়।
গৃহীত ব্যবস্থাঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।