শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজার সদরে তৃতীয় পর্যায়ে ২৭০ টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘরঃ

আবদুল কাদের

মুজিব বর্ষে একটি পরিবার ও গৃহহীন থাকবেনা এই স্লোগান বাস্তবায়ন এর লক্ষ্যে সারাদেশে ভুমিহীনদের ভুমিসহ গৃহ প্রদান করছে সরকার।এরই ধারাবাহিকতায় কক্সবাজার সদর উপজেলার অাওতাধীন পি এম খালী, খুরুসকুল ও চৌফলদন্ডীতে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে তৃতীয় পর্যায়ে মোট ২৭০ টি পরিবারের মাঝে গৃহ প্রদান করা হচ্ছে।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া জানান,তৃতীয় পর্যায়ের ১ম ধাপে ১০৩ টি পরিবার ও ২য় ধাপে ১১৭ টি পরিবার কে জমিসহ গৃহ প্রদান প্রক্রিয়া আমরা ইতিমধ্যে শেষ করেছি।এ পর্যায়ের সর্বশেষ তৃতীয় ধাপে চৌফলদন্ডী ইউনিয়ন এর ৫০ টি পরিবারকে গৃহসহ জমি প্রদানের প্রক্রিয়া ও আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে।তিনি আরো বলেন, এ প্রক্রিয়ায় মুূলত “ক” শ্রেনীর ভুমিহীনদের অর্থাৎ যাদের গৃহ ও ভূমি কোনটাই নাই তাদের প্রত্যেক পরিবারকে ২ শতক জায়গা ও একটি ঘর প্রদান করা হবে।

এ ব্যপারে জানতে চাইলে চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান জানান, ” মুজিব বর্ষে গৃহহীন থাকবেনা একটিও পরিবার ” মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য আমরা তৃনমুলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে চৌফলদন্ডীর সাধারন মানুষ আজ অনেক আনন্দিত। দল মত নির্বিশেষে সকল শ্রেনীর মানুষ এই জন্য প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ বলেন, ১৯৯৭ সালে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভূমিহীন-গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে ‘আশ্রয়ণ’ নামে প্রধানমন্ত্রীর কার্যালয় একটি প্রকল্প গ্রহণ করে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে এসব ঘর দেওয়া হচ্ছে। সরকার চায় দেশে একটি মানুষও যেন গৃহহীন না থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *