শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

২৫ কোটি টাকার মাদক ফেলে পালালো পাচারকারীরা

মিয়ানমার থেকে কক্সবাজার টেকনাফের জালিয়ার দ্বীপে অবৈধভাবে প্রবেশকালে ২৫ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৩১ জুলাই) ভোরে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। এ সময় উপস্থিত ছিলেন- টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর লতিফুল বারি, অপারেশন অফিসার লেফটেনেন্ট এম মুহতাসিন বিল্লাহ (শাকিল) প্রমুখ।

লে. কর্নেল শেখ খালিদ জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান আসার খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে অভিযান চালিয়েছে। একপর্যায়ে মিয়ানমার থেকে একটি কাঠের নৌকায় করে ৩/৪ জন ব্যক্তিকে নাফ নদের শূন্যরেখা অতিক্রম করতে দেখেন তারা। এ সময় বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দিলে নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

বিজিবির এই কর্মকর্তা জানান, পাচারকারীদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো দুটি প্লাস্টিকের ব্যাগ থেকে চার কেজি ২৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও দেড় লাখ পিস ইয়াবা জব্দ করেছে। যার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। একইসঙ্গে অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে বহনকারী নৌকাসহ ২৫ কেজি কারেন্ট জাল জব্দ করেছে আইনশৃঙ্খলার এই বাহিনী।

তিনি আরও জানান, সীমান্তে মাদকসহ চোরাচালান রোধে বিজিবি টহল জোরদার করেছে। এরই ফলস্বরূপ চলতি মাসে আরও চার লাখ ৪৭ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি ৭৩৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ ২১ পাচারকারীকে আটক করেছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *