শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ইয়াবার স্বর্গরাজ্য কুতুবজুম, বড় চালানের বন্দর কুতুবজুম চ্যানেল

ইয়াবার স্বর্গরাজ্য কুতুবজুম, বড় চালানের বন্দর কুতুবজুম চ্যানেল।
হাত বাড়ালেই মিলে মুড়ির দামে ইয়াবা
ধরাছোঁয়ার বাইরে ইয়াবার মাফিয়া ডন _ মন্তব্য এলাকাবাসীর

সেন্টমার্টিন্স ছেড়াদ্বীপ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ২১ হাজার পিস ইয়াবাসহ ৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।
আটককৃত আসামিরা হল, কক্সবাজারের মহেশখালী নয়াপাড়া এলাকার মোছন আলীর ছেলে ফরিদ আলম (২৮) ও আবুল হাশেম (৪০), বাদশাহ মিয়ার ছেলে জসিম উদ্দিন (১৯), আব্দুর শুক্কুরের ছেলে সলিমুল্লাহ (২৮), মৃত লাল মোহাম্মদের ছেলে আমানউল্লাহ (৪০), জাফর আহমদের ছেলে সোহেল উদ্দিন (২২), মৃত নাজির মিস্ত্রির ছেলে নিজাম উদ্দিন (৩৫)।
বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশান কমান্ডার লেঃ কমান্ডার আশিক আহমেদ (ট্যাজ), বিএন বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদে জানতে পারি টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় দিয়ে একটি মাদকের চালান পাচার হতে পারে।
এমন সংবাদে বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উক্ত এলাকায় একটি বাংলাদেশী ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক হলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয় কিন্ত বোটটি না থেমে দিক পরিবর্তন করে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে একটি হলুদ রং এর প্লাস্টিকের বস্তা থেকে ২১ হাজার পিস ইয়াবাসহ ৭জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
তিনি বললেন, জব্দকৃত ইয়াবা , ফিশিং বোট এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *