শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

এবার হোটেল ম্যানেজারের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার শহরের কলতালী হোটেল-মোটেল জোনের ‘সী কক্স’ আবাসিক হোটেলের স্টাফ কোয়ার্টার থেকে খালেদ আশরাফ বাপ্পি (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ওই হোটেলের ফ্রন্ট ডেস্কের ম্যানেজার।

শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন।

নিহত খালেদ আশরাফ বাপ্পি কক্সবাজারের বাংলাবাজার কাজীর রোড এলাকার বাসিন্দা। সে কক্সবাজার সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। ওই হোটেলে সে পার্ট টাইম চাকুরী করতো বলে জানা যায়।

সী কক্স হোটেলের রিজার্ভেশন অফিসার অর্ণব বলেন, ‘হোটেল থেকে কিছু দূরে পাহাড়ের সাথে লাগোয়া হোটেলের স্টাফদের কোয়ার্টার। ওখানে স্টাফরা রাত্রিযাপন করেন। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে হোটেলের ডিউটি শেষ করে বাপ্পি স্টাফ কোয়ার্টারে চলে যান। পরে তাকে মৃত অবস্থায় বাসার থেকে উদ্ধার করা হয়। ওই সময় বাসায় কেউ ছিল না এবং তার রুমটি ভেতর থেকে ‘লক’ করা ছিল।’

সদর থানার উপ-পরিদর্শক রিয়াজ জানান, সূত্রানুসারে জানতে পারলাম হোটেল সী কক্সের ৫ তলা বিশিষ্ট ভবনের ২য় তলায় একটি ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে আমরা ঘটনাস্থলে এসে রুম তল্লাশি করে আলামত হিসেবে ফাঁসের একটি গামছা ও মোবাইল জব্দ করা হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সদর থানার ওসি তদন্ত মো. সেলিম জানান, ‘শনিবার দিবাগত রাতে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে জানতে পারি। এরপরও যদি কোনো অভিযোগ পাই তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গত এক সপ্তাহে কক্সবাজারের ওয়ার্ল্ড বীচ রিসোর্টে এক যুবক এবং আলম গেস্ট হাউজ নামে এক হোটেলে এক পর্যটকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *