শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে পাঁচ রোহিঙ্গা তরুণী উদ্ধার, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক:

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য কক্সবাজারের টেকনাফ উপজেলার শালবাগান আশ্রয়শিবিরের একটি ঘরে জড়ো করে রাখা অবস্থায় পাঁচজন রোহিঙ্গা তরুণীকে উদ্ধার করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় পাচারের চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা শালবাগান আশ্রয়শিবিরে ডি-১ ব্লকের রোহিঙ্গা অসিউর রহমানের ঘরে এ অভিযান চালানো হয়।

রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন এপিবিএনের ওই ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নুর।

গ্রেপ্তার চারজন হলেন টেকনাফ উপজেলার হ্নীলার জাদিমোরা শালবাগান রোহিঙ্গা আশ্রয়শিবিরে ডি-১ ব্লকের মৃত মো. আমিনের ছেলে সালামত উল্লাহ (৪০), মৃত সমশু আলমের ছেলে নজিমুল্লাহ (২০), সৈয়দ কাসিমের ছেলে ওয়াসিউর রহমান (৩৫) এবং উমর মিয়ার ছেলে নুর আলম (৩০)।

এপিবিএন সূত্র জানায়, সকালে শালবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপনে খবর পান, মালয়েশিয়া পাচারের জন্য কয়েকজন রোহিঙ্গা তরুণীকে একটি জায়গায় জড়ো করা হয়েছে। এরপর শালবাগান আশ্রয়শিবিরে ডি-১ ব্লকের রোহিঙ্গা অসিউর রহমানের ঘরে অভিযান চালিয়ে পাঁচ রোহিঙ্গা তরুণী ও পাচারের সঙ্গে জড়িত সন্দেহে চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা তরুণীদের বরাত দিয়ে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান বলেন, সমুদ্রপথে ট্রলারে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে দালালচক্র ওই পাঁচ তরুণীকে অসিউর রহমানের ঘরে জড়ো করে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, উদ্ধার করা রোহিঙ্গা তরুণীদের ও গ্রেপ্তার চার রোহিঙ্গাকে আগামীকাল রোববার কক্সবাজার আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *