বিশেষ প্রতিনিধি. টেকনাফ:
কক্সবাজার জেলা উখিয়া টেকনাফে ভোটার হালনাগাদ চলাকালে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে শেষ পর্যন্ত মরিয়া হয়ে পড়েছে। ওরা বাংলাদেশী নাগরিক পরিচয়ে স্থানীয় দালালের যোগসাজশে ভুয়া কাগজপত্র ও জালিয়াতির মাধ্যমে উপজেলা নির্বাচন অফিসে চষে বেড়াচেছ। এদিকে টেকনাফে এক রোহিঙ্গা যুবতী নারী বাংলাদেশী পরিচয়ে ভোটার হালনাগাদে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য ৭ আগস্ট সকাল ১১ টায় উপজেলা নির্বাচন অফিস আসলে তার তথ্যাদি ভুয়া ও জালিয়াতি প্রমাণিত হলে উপজেলা নির্বাচন অফিসার মোঃ বেদারুল ইসলাম তাকে টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করে এবং পরে উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) এরফানুল হক চৌধুরী ঐ যুবতী নারীকে ৩ মাসের সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত যুবতী নারী টেকনাফ উপজেলা হোয়াইকং ইউনিয়নের লাতুরী খোলার পরিচয়ে সিদ্দিক আহমদ এর মেয়ে বলে জানান।