শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

উখিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নেতা নিহত

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা মাঝি (নেতা) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ক্যাম্প ১৫ এর সি ৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে।

বুধবার (১০ আগস্ট)  সকালে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ক্যাম্প ১৫ ব্লক সি/১ এর আব্দুর রহিমের ছেলে হেডমাঝি (নেতা) আবু তালেব (৪০) ও একই ক্যাম্পের সি/৯ এর ইমাম হোসেনের ছেলে সাব ব্লক মাঝি (নেতা) সৈয়দ হোসেন (৩৫)।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ কামরান হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে  ৮-১০ জন দুষ্কৃতিকারী রোহিঙ্গা ক্যাম্প ১৫ এর সি ৯ ব্লক থেকে অনুমান ১৫০ ফিট ওপরে দুর্গম পাহাড়ের ঢালে জৈনক আসিয়া বেগমের সেড ( নাম্বার ১০১০) এর সামনে রোহিঙ্গা মাঝি সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় রোহিঙ্গাদের কাছ থেকে খবর পাওয়ার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ হোসেনকে চিকিৎসক সেখানেই মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুপালং হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরবর্তীতে সেখানে তার মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন আরও জানান, দুষ্কৃতিকারীদের গ্রেফতার করতে ক্যাম্পে ব্লকরেইড দিয়ে অভিযান চলছে। লাশ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *