মোঃ আশেক উল্লাহ ফারুকী. টেকনাফ:
মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় যুব সমাজকে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখা এবং চিত্তবিনোদনের অন্যতম ভূমিকা রাখে। টেকনাফ উপজেলা ফুটবল দল একটি অন্যতম দল ছিল। কালের পরিক্রমায় গত ৪ বছর যাবত বন্ধ ছিল। একমাত্র মাঠের অভাবে ক্রীড়ামোদীরা খেলাধুলা থেকে বঞ্চিত হয়েছিল। এ অবস্থায় খেলাধুলার মাঠের অভাবে খেলোয়াড়রা বিপদগামীতে লিপ্ত ছিল। যার কারণে উপজেলার যুব সমাজ ইভটিজিং, মাদকাসক্ত, জোয়া, নেশা,পান, সিগারেট থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজে আসক্ত হয়ে পড়ে।এ বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন কে অবগত পূর্বক বিষয়টি গুরুত্বের আমলে আনেন এবং স্থানীয় জনপ্রতিনিধি ও টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নিবাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি অফিসার ১০ আগস্ট উপজেলাআদর্শ কেজি স্কুল মাঠে পূনরায় খেলার মাঠে ফুটবল ও ক্রিকেট খেলার অনুমতি প্রদান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। যা নিয়ে ক্রীড়ামোদীরা স্বস্তির নিশ্বাস ফেলছে। গত কয়েকদিন ধরে সুন্দর ও সুশৃংখলভাবে খেলাধুলা চললে দর্শক ও৷ অভিভাবকেরা চিন্তা মুক্ত হয়ে আনন্দের সাথে খেলা উপভোগ করেন। এদিকে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা স্কুলে রোপনকৃত গাছ ও সৌন্দর্য নষ্ট হয়ে যাবে মমে’ খেলাধুলার বিরোধ করায় এতোদিন মাঠে খেলাধুলা বন্ধ ছিল। উল্লেখ্য স্কুল প্রতিষ্ঠিতার পর থেকে ঐ মাঠে উপজেলার ক্রীড়ামোদীরা খেলাধুলা করে আসছিল। ২০১৮ সালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠান গেইটে তালা ঝুলিয়ে দিয়ে খেলাধুলা বন্ধ হয়ে যায়।যার কারণে টেকনাফ পৌরসভার দুই নং ওয়ার্ডের যুব সমাজ উল্লেখিত বিভিন্ন অসামাজিক ও অফরাধ মূলক কাজে লিপ্ত হয়ে পড়ে। প্রতিষ্ঠানের গাছ ও স্কুলের পরিবেশ সুন্দর ক্ষতিগ্রস্ত হবে মর্মে চিন্তা এমন অজুহাত পেশ করে যুব সমাজের জাতীয় অধিকার থেকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বঞ্চিত করেন। অবসর সময়ে খেলতে না পারায় স্কুল ছুটির সময় রাস্তায় ছেলেরা মেয়েদের কে বিভিন্ন ভাবে ইভটিজিং ,জোয়া , মাদকাসক্ত. দোকান পাটে আড্ডা. পান, সিগারেটের আসক্ত হয়ে পড়ব এবং সমাজের বড় ক্ষতিসাধনের আশংকা করছেন অনেকই। খেলাধুলার স্বার্থে পুনরায় কেজি স্কুলের মাঠ খুলে দিয়ে যুব সমাজকে ক্রীড়া মুখি করে মাদক ও বিভিন্ন অপকর্ম থেকে বিরত করে সুন্দর সমাজ গঠনে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সচেতন মহল,ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে ক্রীড়ামোদীরা। যুব সমাজের অপরাধমূলক কাজ থেকে রক্ষা ও টেকনাফ পৌরসভা প্রশাসনিক এলাকা নং ওয়ার্ডের খেলাধুলা রক্ষায় পুনরায় টেকনাফ কেজি স্কুলের মাঠ খুলে দিয়ে খেলাধুলা করার প্রশাসনের অনুমতি পেয়ে উপজেলা ক্রীড়া মোদির পক্ষে যুব সমাজের হিতাকাঙ্ক্ষী ও স্থানীয় সাংসদের সহকারী রবি দাশ এর কৃতজ্ঞতা প্রকাশ করেন।