শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

এবার এএসপি মহরম আলীকে চট্টগ্রামে বদলি, আরও ৫ পুলিশ প্রত্যাহার

৭১ অনলাইন ডেস্ক:

ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠিপেটার ঘটনায় বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মহরম আলীকে এবার বরিশাল থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। একইসঙ্গে জেলা পুলিশের কর্মকর্তাসহ আরও পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকালে তাদের বদলি ও প্রত্যাহার করা হয়েছে। রাতে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর মল্লিক। এর আগে দুপুরে এএসপি মহরম আলীকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল বলে জানিয়েছেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক বলেন, ‘মঙ্গলবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মহরম আলীকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আজই তাকে স্ট্যান্ড রিলিজ (বদলি) দেওয়া হয়েছে। এর আগে দুপুরে তাকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। একইসঙ্গে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার প্রধান হলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও ফিন্যান্স)। তারা বিষয়টি তদন্ত করছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জাহাঙ্গীর মল্লিক আরও বলেন, ‘একই ঘটনায় জেলা পুলিশের কর্মকর্তাসহ আরও পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদেরকে ভোলা ও পিরোজপুরে সংযুক্ত করা হয়েছে।’

সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে বরগুনা জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় নেতাকর্মীদের বেধড়ক লাঠিপেটা করা হয়। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সারা দেশে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন দেওয়ার আগেই মহরম আলীকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *