রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

সৈকত থেকে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকত থেক কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে ট্যুরিষ্ট পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে দুটি ছুরিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০ টায় সৈকতে সুগিন্ধা পয়েন্টের প্রবেশমুখ থেকে তাদেরকে আটক করা হয।
ধৃতরা হলেন, ১. সোহেল মিয়া(১৯), ২. সাইফুল ইসলাম(১৯), ৩. মোঃ রাজু(১৭), ৪. মোঃ হোসেন(২১), ৫. আব্দুস শুক্কুর(১৯), ৬. মনজুর আলম(১৯) ও ৭. এহসান(১৭)।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, গোপনসূত্রে জানতে পারি একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা সুগন্ধা পয়েন্টে পর্যটকদের ছিনতাইয়ের উদ্যেশ্যে জড়ো হয়েছে। খবর পেয়ে সেখান থেকে ৭ জন কিশোরকে আটক করি। আরো কয়েকজন সদস্য পালিয়ে যায়।
তিনি আরো বলেন,বেশকিছুদিন যাবত একটি গ্রুপ সৈকত এলাকায় ছিনতাই করছিলো। পরে জানা যায় কয়েকটি কিশোর গ্যাং এই কাজে জড়িত। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর সত্যতা পাওয়া যায়। তাদের কাছ থেকে আরো কয়েকটি কিশোর গ্যাংয়ের তথ্য পাওয়া গেছে। তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এএসপি আরো বলেন,আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *