রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজারে ২০ স্বর্ণের বার ‍উদ্ধার, যুবক আটক

নিজস্ব সংবাদদাতা

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশের (৩৪ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে। এসময় কবির আহম্মদ (৩০) নামে এক যুবককে আটক করা হয়। বৃহস্পতিবার কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক কর্নেল মো. মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আটক যুবক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার বালুখালীর তুমব্র পশ্চিমকুল এলাকার জাফর আহমদের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ঘুমধুম বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু চোরাকারবারি বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে বিওপি’র একটি আভিযানিক টহলদল উখিয়া উপজেলার ৫ নম্বর পালংখালী ইউপির কাস্টম মোড়ে ফাঁদ পেতে থাকে।

একপর্যায়ে বিকেল সাড়ে ৩টায় একজন ব্যক্তিকে সীমান্ত থেকে কুতুপালং-এর দিকে আসতে দেখে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। এরপর তাকে তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকায়িত ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার মূল্য দুই কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৮৭ টাকা এবং ওজন ৩,৩২১.৫৭ গ্রাম। আর আটক ব্যক্তির নাম কবির আহম্মদ। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *