রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

পেকুয়ায় ১৪৪ ধারা, বের হয়নি বিএনপি-মাঠে আ’লীগ

পেকুয়া প্রতিনিধি:

আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় কক্সবাজারের পেকুয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রসাশন। ১৪৪ ধারা জারির পর নির্ধারিত কর্মসূচি বাতিল করেছে উপজেলা বিএনপি। তবে মাঠে রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নাশকতা ঠেকাতে নেতা-কর্মীদের সাথে সকাল হতে মাঠে রয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম। তাঁর ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ১৪৪ ধারার আওতাভুক্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার নেতৃত্বে চলছে টহল।

জানা যায়, রবিবার পেকুয়া উপজেলা বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছিল। একই সময়ে পেকুয়া উপজেলা আওয়ামী লীগ ২১ আগস্টের বোমা হালমার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এ নিয়ে গত দুদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রবিবার ভোর ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত পেকুয়া স্টেডিয়াম থেকে পেকুয়া চৌমুহনী হয়ে পেকুয়া বাজার ও পরিষদ এলাকায় সভা সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান বাহাদুর শাহ বলেন, পেকুয়ায় গণজমায়েত ও বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। গত এক সপ্তাহ ধরে পাড়া মহল্লায় প্রস্তুতি সভা করা হয়। আওয়ামী লীগ আমাদের কর্মসূচি বানচাল করতে অকস্মাৎ বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। প্রশাসন ১৪৪ ধারা জারি করায় উর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশে আমাদের কর্মসূচি থেকে সরে এসেছি।

এদিকে রোববার সকাল থেকে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নেয়। মগনামার কাটাফাঁড়ি সেতু এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল এনামের নেতৃত্বে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। এব্যাপারে খাইরুল এনাম বলেন, সকাল থেকে বিএনপি-জামাতের নাশকতা ঠেকাতে নেতা-কর্মীরা কাটাফাঁড়ি সেতু এলাকায় অবস্থান নিয়েছে। অটোরিকশায় থাকা একজন যাত্রী আমাদের অবস্থানের ভিডিওচিত্র ধারণ করছিলেন। এসময় দলের কিছু নেতা-কর্মী উত্তেজিত হয়ে ওই অটোরিকশাটি ভাঙচুর করেছে। তবে অটোরিকশা চালককে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করছি।

সাংসদ জাফর আলম বলেন, আমাদের কর্মসূচীর স্থলে বিএনপির বিক্ষোভ সমাবেশ ডাকার কারণে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এতে আমাদের নেতাকর্মী কিংবা বিএনপির নেতাকর্মীরা যাতে অরাজক কোন পরিস্থিতি করতে না পারে সে দায়বোধ থেকে এলাকায় অবস্থান করেছি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, শান্তিপূর্ণভাবে ১৪৪ ধারা চলছে। ১৪৪ ধারার আওতাভুক্ত এলাকার কোথাও মিছিল সমাবেশ হয়নি। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মাঠে রয়েছে নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *