রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

আফিমসহ পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সিন্ডিকেটের সদস্য আটক

৭১ অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের সাতকানিয়া থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম পাচারকালে সুমন তংচংগ্যা নামে একজনকে আটক করেছে র‌্যাব। সোমবার (২৯ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব বলছে, আটক সুমন তংচংগ্যা পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সিন্ডিকেটের সক্রিয় সদস্য। অর্থ সংগ্রহের জন্য তিনি দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে আফিম সংগ্রহ করে পরে তা দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারি এবং মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।
আটক মাদক কারবারি সুমন তংচংগ্যা (২৮) বান্দরবান জেলার বাকিচড়া এলাকার প্রভাত তংচংগ্যার ছেলে।

র‌্যাব কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কিছু ব্যক্তি সাতকানিয়া থানার কেরানীহাট টু বান্দরবান মহাসড়কের ওপর আফিম ক্রয়-বিক্রয় করছে। এ তথ্যের ভিত্তিতে রোববার অভিযান পরিচালনা করে সুমন তংচংগ্যাকে (২৮) আটক করা হয়। পরে আসামির হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতরে কালো পলিথিনে থাকা ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম জব্দ করা হয়েছে।

তিনি বলেন, উদ্ধার করা আফিমের আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *