রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সাদ্দাম হোসাইন :
টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে ঘরের দরজা খোলা রেখে ঘুমন্ত শিশু নিয়ে ক্ষত-বিক্ষত করেছে অজ্ঞাত প্রাণী। ৭ মাসের এই শিশুকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
২৯ আগষ্ঠ ভোররাত সাড়ে ৩টারদিকে টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের সি-২২ ব্লকের বাসিন্দা হোসন আহমদ বাড়ির বাহিরে থাকায় স্ত্রী নুর কাইদা ঘরের দরজা খোলা রেখে শিশু বাচ্চা রিয়া মনি (৭) কে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরে একটি শিয়াল এসে বাচ্চাকে টেনে বাহিরে নিয়ে খেতে শুরু করে। তখন বাচ্চা কান্নাকাটি শুরু করলে প্রতিবেশী ঈমান হোসন শিশুর সজোরে কান্নার শব্দ পেয়ে কাছে গিয়ে দেখে শিয়াল এই শিশুর পায়ু অংশ খেয়ে রক্তাক্ত করে ফেলেছে। তখন সে হৈ ছৈ করে শিশুটিকে উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
লেদা ক্যাম্পে নিয়োজিত আইন-শৃংখলা বাহিনীর বিশ্বস্থ সংস্থার লোকজন কোন প্রাণী এই শিশুকে নিয়ে গেছে তা নিশ্চিত হতে না পারলেও স্থানীয় মুরুব্বীদের ধারণা প্রায় সময় পাহাড়ের থেকে খাদ্যের আশায় শিয়াল নেমে আসে। হয়তো দরজা খোলা পেয়ে শিয়ালই এই ন্যাক্কারজনক কাজটি করেছে।
সি-ব্লকের ব্লক মাঝি আজিম উল্লাহ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।