রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

’দরিদ্র মানুষের জন্য টেকসই প্রাথমিক স্বাস্থ্য সেবার সুযোগ সৃষ্টিতে কক্সবাজার পৌরসভার উদ্যোগ’

আজ ৩০/০৮/২০২২ ইং তারিখ, মঙ্গলবার, সকাল ১১ ঘটিকায় কক্্রবাজার পৌরসভার আয়োজনে নগরীর ওশান প্যারাডাইস হোটেলের ’আরাকান’ সম্মেলন কক্ষে USAID এর Local Health System Sustainability Project (LHSS) প্রকল্পের কর্ম পরিকল্পনা উপস্থাপন ও পরিচিতি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্্রবাজার পৌরসভার মাননীয় মেয়র জনাব মুজিবুর রহমান। সভার সভাপত্বি করেন জনাব, এ. কে. এম. তারিকুল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা, কক্্রবাজার পৌরসভা, কক্্রবাজার।
নগরবাসীর বিশেষকরে নগরের দরিদ্র মানুষের টেকসই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পৌরসভা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে পৌর কতৃপক্ষ, স্বাস্থ্যসেবা প্রদানকারি সরকারী হাসপাতাল ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহের উদ্যোগে পরিচালিত স্বাস্থ্যসেবা কেন্দ্রেসমূহের সমন্বয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবার সুযোগ সৃষ্টিতে পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি, পৌরসভা তার নিজস্ব উদ্যোগে ইতোমধ্যে দরিদ্র মানুষের টেকসই প্রাথমিক স্বাস্থ্যসেবার সুযোগ সৃষ্টির কার্যক্রম শুরু করেছে। পৌরসভার এই উদ্যেগে কারিগরি সহায়তা প্রদান করবে USAID এর Local Health System Sustainability Project (LHSS) প্রকল্প। ৩০/০৮/২০২২ ইং তারিখে আয়োজিত সভার উদ্দেশ্য ছিলো, পৌরসভার স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির নেতৃত্বে, স্বাস্থ্যসেবা প্রদানকারি সরকারী হাসপাতাল, বেসরকারী প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে নগরের দরিদ্র মানুষের টেকসই প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম তরান্বিত্ব করার বিষয়ে আলোচনা করা ও নগরের স্বাথ্যসেবা সংশ্লিষ্ট গূরুত্বপূর্ণ ব্যাক্তিদের সাথে মতবিনিময় করা।
সভায় প্রধান অতিথি, কক্্রবাজার পৌরসভার মাননীয় মেয়র জনাব মুজিবুর রহমান বলেন, ”পৌরসভার আগামী এক মাসের মধ্যে পৌরসভার নিজস্ব উদ্যোগে নগরে ৩ (তিনটি) মাতৃস্বাথ্য সেবাকেন্দ্র চালু করতে যাচ্ছে। এই কেন্দ্রগুলো দরিদ্র মাতাদের স্বাথ্য সুপক্ষায় একটি গূরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” মেয়র আরো বলেন, দরিদ্র মানুষের টেকসই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নগরে যেসকল প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবা প্রদানে নিয়োজিত রয়েছেন তাদের প্রত্যেকের নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করা উচিত। প্রাথমিক স্বাথ্যসেবা কার্যত্রম তরান্বিত করতে USAID এর Local Health System Sustainability Project (LHSS) প্রকল্পকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন মেয়র।
কক্্রবাজার পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জনাব, রাজিব আহুজা, হেলথ ফাইনান্স কনসালটেন্ট, এল এইচ এস এস, প্রকল্প, বাংলাদেশ (Rajeev Ahuja, Health Finance Consultant, LHSS Bangladesh), কক্্রবাজার পৌরসভাকে কারিগরি সহায়তা প্রদান বিষয়ে LHSS প্রকল্পের পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর জনাব ডা: অনুপম বড়ুয়া, অধ্যক্ষ, কক্্রবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, জনাব ডা: মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর, প্রতিনিধি, সিভিল সার্জন কক্্রবাজার এবং জনাব ডা: মো: মোমিনুর রহমান, তত্বাবধায়ক, সদর হাসপাতাল, কক্্রবাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *