রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ঘেষে উড়ছে মায়ানমারের হেলিকপ্টার : ওপারে ভারী অস্ত্রের বিকট শব্দ আর এপারের বাসিন্দারা আতঙ্ক

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে আবারো উত্তেজনা দেখা দিয়েছে।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল
থেকে মায়ানমার সেনাবাহিনীর ছোড়া দুটি মটার সেল সীমান্ত এলাকায় এসে পড়েছে। তুমব্রু সীমান্তের ৪০ / ৪১ নম্বর পিলারের কাছে রেজু আমতলী এলাকায় এই দুটি গোলা এসে পড়ে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

স্থানীয়রা জানান সকাল সাড়ে নয়টার দিকে তুমব্র সীমান্তের ৪০/৪১ পিলারের বিপরীতে গা-ঘেষে মায়ানমার সেনাবাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার থেকে সেখানে গোলাবার্ষণ ছোঁড়া হয়।
এতে সীমান্তের এলাকাবাসীদের মাঝে আতঙ্কে বিরাজ করছে।
সূত্রে জানাযায়, গত বেশ কিছুদিন থেকে মিয়ানমার সীমান্তের রাখাইন রাজ্যের ‘খা মং সেক’ পাহাড়ে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সে দেশের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠি ‘আরাকান আর্মি(এএ) মধ্যে এই লড়াই শুরু হয়। কবেশ কয়েকদিন ধরে সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর জেট ফাইটার ও একাধিক হেলিকপ্টারের তৎপরতা বেড়েছে। হেলিকপ্টার থেকে সশস্ত্র গোষ্ঠির লক্ষ্যবস্তুতে ছোঁড়া হচ্ছে অসংখ্য গুলিও বোমা। তাতে পাহাড়ের বনাঞ্চল দাউ দাউদ করে জ্বলে উঠছে আগুণ।
আর এদিকে, সীমান্তে গোলায় এসে পড়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মায়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছিল। কিন্তু এর পরও সীমান্ত এলাকায় নো ম্যান্স ল্যান্ডে গোলা বর্ষণ বন্ধ করেনি মায়ানমারের সেনাবাহিনী।

এখনো একের পর এক গোলা এসে পড়ায় সীমান্তে বসবাসকারী লোকজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সালমা ফেরদৌস বলেন, সীমান্তে বেশ কয়েকদিন ধরে ভারী অস্ত্রের বিকট শব্দ শুনা গেলেও সীমান্তের আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি এবং পুলিশ বাহিনী সর্তক
অবস্থানে রয়েছে। তবে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি সংঘটিত ঘটনাটি ঘটছে মিয়ানমারের অভ্যান্তরে তাদের বিদ্রোহী গোষ্ঠির সাথে।

বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম সীমান্তে গোলাবর্ষণের কথা স্বীকার করে জানিয়েছেন সীমান্ত বসবাসকারী লোকজনদেরকে সতর্ক অবস্থায় থাকতে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। এদিকে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় টহল বাড়িয়েছে বিজিবি।
উল্লেখ্য, গত ২৮ আগষ্ট মিয়ানমার দিক থেকে ছোঁড়া মর্টরের দুটি গোলা এদেশে এসে পড়ে।যদিও তাতে হতাহতের ঘটনা ঘটেনি এ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া প্রতিবাদ জানায় ঢাকা।মিয়ান সীমান্তের অভ্যান্তরে চলমান স্থলযুদ্ধে গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *