রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

শাহপরীরদ্বীপে বিজিবির অভিযানে আইস ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ১১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২ কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ শনিবার ভোরে বিজিবি’র টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে আনুমানিক ১৫০ গজ দক্ষিণ-পূর্ব দিকে জালিয়াপাড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশের লক্ষে একটি পরিত্যক্ত কাঠের নৌকায় লুকায়িত রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় টেকনাফ ব্যাটালিয়ন সদর হতে উপ-অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহলদল বর্ণিত এলাকায় গমন করে তল্লাশী অভিযান পরিচালনা করে।

বিজিবি টহলদল কর্তৃক ব্যাপক তল্লাশীর পর শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার নাফ নদীর কিনারায় একটি পুরাতন পরিত্যাক্ত কাঠের নৌকার পাটাতনের নিচে বিশেষ পদ্ধতিতে লুকায়িত অবস্থায় একটি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ১১ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২ কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার পিস ইয়াবা মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। ওই এলাকায় মাদক পাচারকারীদেরকে আটক করতে অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। এমনকি সেই স্থানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় চোরাকারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি।

তবে চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। আইনী কার্যক্রম শেষে সেগুলো ধ্বংস করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *