রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

হিরো আলমের নায়িকা হলেন একা

ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের চিত্রনায়িকা একা। সেই সময় জনপ্রিয় নায়কদের বিপরীতে কাজ করেছিলেন তিনি। কিন্তু চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র থেকে দূরে চলে যান এই অভিনেত্রী।

কিছুদিন আগে মাদক ও গৃহকর্মীকে নির্যাতনের মামলায় কারাগার থেকে মুক্তি পান একা। জামিনে মুক্তি পেয়েই হিরো আলমের প্রযোজনায় নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। ছবির নাম নাম্বার ওয়ান হারামি। এই ছবিতে হিরো আলমের দুই নায়িকার একজন একা। অন্যজন রিয়া মণি।

হিরো আলম নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমি নতুন সিনেমার শুটিং শুরু করেছি। এই সিনেমায় আমার নায়িকা দুইজন, একজন একা আপু, আরেকজন রিয়া মণি। গানের মাধ্যমে শুটিং শুরু হয়েছে। এরপর আমরা সিনেমার মূল শুটিং শুরু করব।

গত বছর নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এছাড়া একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। ১ আগস্ট দুই মামলায় রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্ত হন একা।

ডেইলি বাংলাদেশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *