রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
ইমাম খাইর:
কক্সবাজার সদরের খুরুশকুলে ডাকাতি প্রস্তুতিকালে ৪ জনকে আটক করেছে পুলিশ।
তারা হলেন, চৌফলদন্ডী ৪নং ওয়ার্ডের কোনার পাড়ার ফরিদুল ইসলামের ছেলে শরিফ উদ্দিন (২১), ৬নং ওয়ার্ডের ঘোনার পাড়ার আব্দুল মালেকের ছেলে তুহিন বিন মালেক (১৭), খুরুশকুলের ৫নং ওয়ার্ডের হাটখোলা পাড়ার মৃত ওমর হামজার ছেলে মোঃ ইউনুস (২১) ও ৯নং ওয়ার্ডের কুলিয়া পাড়ার মৃত শামসুল আলমের ছেলে নুরুল আজিম প্রকাশ ডিপজল (২১)।
রবিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে খুরুশকুল ইউপির ৯নং ওয়ার্ডের কমার্স কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
এ সময় তাদের ব্যবহারের একটি সিএনজি, ১ টি স্টিলের হাতঘোষা, ২ টি টিপ ছুরি, ১ টি স্টিলের বাটন স্টিক, ৬ টি কালো মাস্ক, ১টি রুমাল উদ্ধার করেছে পুলিশ।
এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সেলিম উদ্দিন।
তিনি জানান, পুলিশের একটি টিম খুরুশকুল রাস্তার মাথায় নৈশ ডিউটিকালে জানতে পারেন যে, কিছু লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ওই সংবাদের প্রেক্ষিতে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় সিএনজিতে থাকা সশস্ত্র ডাকাতদের ৪ সদস্যকে আটক করা হয়েছে। তাদের নিকট ডাকাতির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে। যার নং-২০/২২।