বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !! খুরুশকুল ও রামুতে একাধিক অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন লুৎফুর রহমান কাজল এমপি কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়ায় পাচারের জন্য বন্দি থাকা ৩২ জন উদ্ধার

স্ত্রী-সন্তান বিদেশে, তিনদিন ধরে আ.লীগ নেতার মরদেহ পড়ে আছে বাথরুমে

কক্সবাজার 71 প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় জাহাঙ্গীর আলম বুলবুল নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পৌরসভার ভরামুহুরীস্থ বাসা থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে। তিনি চকরিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

স্বজনরা জানিয়েছেন, জাহাঙ্গীর বুলবুলের স্ত্রী দুই মেয়েকে নিয়ে চট্টগ্রামের বাসায় থাকেন। তবে বর্তমানে তারা দেশের বাইরে শোনা গেলেও বিস্তারিত জানা যায়নি। চকরিয়ার বাসায় তিনি একা থাকতেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, পরিচিত জনেরা জানিয়েছেন জাহাঙ্গীর বুলবুলকে কয়েকদিন দেখা যাচ্ছে না। এতে সন্দেহ হলে তার বাসায় গিয়ে দেখা যায় দরজা ভেতর থেকে বন্ধ। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে বাসার বাথরুম তার মরদেহ পড়ে থাকা অবস্থায় পায়। মরদেহটি উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, ধারণা করা হচ্ছে দুইতিন দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহ ফুলে গেছে। তিনি হার্টের রোগী ছিলেন। তাই স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের অভিযোগ না থাকায় কোনো আইনি ব্যবস্থা নেয়া হয়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *