শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

হজে যেতে নারীদের মাহরামের প্রয়োজন নেই: সৌদি মন্ত্রী

হজ অথবা ওমরাহ পালনের ক্ষেত্রে নারীদের সঙ্গে মাহরাম নেওয়ার প্রয়োজন নেই বলে ঘোষণা দিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ। এ ঘোষণার ফলে এখন থেকে হজ ও ওমরাহ পালনে নারীরা একাই সৌদি আরব যেতে পারবেন। খবর সৌদি গেজেটের।

সৌদি আরবের মন্ত্রীর এই ঘোষণার ফলে নারী হজযাত্রীদের সফর সঙ্গী হিসেবে মাহরাম বাধ্যতামূলক কি না- এ বিষয়ে চলা বিতর্কের অবসান হলো। একই সঙ্গে সৌদি মন্ত্রী ওমরাহ ভিসার ক্ষেত্রে কোটা বা নির্দিষ্ট সংখ্যার বিষয়টিও বাতিল করেন। ফলে বিশ্বের মুসলিম দেশগুলোর জন্য ওমরাহ ভিসা অনুমোদনের কোনো কোটা বা নির্দিষ্ট সংখ্যার সীমা থাকছে না।

সোমবার (১০ অক্টোবর) মিশরের কায়রোতে সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে ড. তাওফিক আল-রাবিয়াহ বলেন, যে কোনো ধরনের ভিসা নিয়ে সৌদি আরবে আসা মুসলিমরা ওমরাহ পালন করতে পারবেন। এ সময় তিনি হজ ও ওমরাহ পালনের ব্যয় কমানোর বিষয়ে সৌদি আরবের আগ্রহের কথা জানান।

তিনি বলেন, পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববি সফরে আগ্রহী মুসলিমদের জন্য বিভিন্ন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ডিজিটালাইজেশনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার। এগুলোর মধ্যে রয়েছে হজ পালনকারীদের জন্য রোবট দিয়ে কিছু সেবা প্রদান।

মাহরাম শব্দটি আরবি হারাম শব্দ থেকে এসেছে। ইসলামি পরিভাষায় মাহরাম দ্বারা বোঝায়, যাদের বিয়ে করা হারাম বা অবৈধ এবং দেখা করা বা দেখা দেওয়া জায়েজ বা বৈধ। পুরুষ ও নারী উভয়ের জন্য মাহরাম ১৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *