শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কোরিয়ায় হ্যালোইন উৎসব, পদদলিত হয়ে নিহত ১৪৯

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৪৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী সিউলের ইতায়েওন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের সংখ্যা ১৪৯ জনে পৌঁছেছে বলে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে।

দুর্ঘটনাস্থলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, রাস্তার ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা দিয়ে আহতদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। রাস্তায় পড়ে থাকা মানুষের নিচ থেকে অনেককে বের করার চেষ্টা চলছে।

তবে কী কারণে এই পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইও। -সূত্র: এএফপি, বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *