মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

শেষ মুহূর্তের দুই গোলে জিতল ইরান

নির্ধারিত সময়ে কোনো দলই পায়নি গোলের দেখা। ওয়েলসের গোলরক্ষক দেখেছেন লাল কার্ড। তবুও ইনজুরি টাইমের প্রথম ৭ মিনিট মিলিয়ে ম্যাচের ৯৭ মিনিট ছিল গোল শূন্য। তবে ৯৮ মিনিটে দুর্দান্ত এক গোল করেন রউজবে চাশেমি। তার গোলের পরমুহূর্তে আরও একটি গোল করেন রামিম রেজাইয়ান। শেষ মুহূর্তের দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়লো ইরান।অথচ খেলার মাত্র ৩৮ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখতে পেরেছে তারা। তবে যতটুকু সময় বল ধরে রাখতে পেরেছে, তখনেই আক্রমণ করেছে।ওয়েলসের প্রান্তে ২১টি শট নিয়েছে। যার মধ্যে জাল লক্ষ্য করে ছিল ছয়টি। এর মধ্যে পরপর দুটি সুযোগ নষ্ট হয়েছে বারে লেগে ফিরে এসে।ফুটবলে একটি মিথ রয়েছে, বারে লেগে গোল মিস হওয়া দলগুলো শেষ পর্যন্ত জিততে পারে না। তবে ইরান আজ সেই মিথ ভুল প্রমাণ করেছে। যদিও এক্ষেত্রে ভাগ্য তাদের সহায় হয়েছিল। ম্যাচের ৮৬ মিনিট ওয়েলস গোলরক্ষক ওয়েইন হেন্সি লাল কার্ড দেখেন। তাতে ১০ জনের দলে পরিণত হয় ওয়েলস। আর এতেই কপাল পুড়ে তাদের। ৬৪ বছর পর বিশ্বকাপ খেলতে এসে প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কা জেগেছে।অন্যদিকে প্রথম ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে হারলেও দ্বিতীয়টি জিতে নিয়ে ইরান রাউন্ড ১৬ তে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *