মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

সাহসী পোশাকে কাতারের মাঠে ক্রোয়েশিয়ার সুন্দরী

৭১ অনলাইন ডেস্ক:

পোশাক বিতর্ক থামছেই না কাতার বিশ্বকাপে। রামধনুর পর এবার চর্চায় বিকিনি। আলোচনার কেন্দ্রে ক্রোয়েশিয়ার এক মডেল। নাম ইভানা নল। ৩০ বছর বয়সি ইভানা এক সময়ে লুকা মদরিচের দেশের সেরা সুন্দরী নির্বাচিত হয়েছিলেন।

ক্রোয়েশিয়ার জাতীয় দলকে সমর্থন করতে কাতারে এসেছেন তিনি। কাতারে ঘুরতে বেরিয়ে রাজধানী দোহার আশপাশে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সাহসী পোশাক পরেছিলেন তিনি। আর তাতেই বিপত্তি। মডেলের এই আচরণে খুশি নন কাতার প্রশাসন।

মরক্কোর বিরুদ্ধে ক্রোয়েশিয়ার ম্যাচে আল-বায়ত স্টেডিয়ামে তাকে দেখা গিয়েছিল আঁটসাঁট হুডিতে। ক্রোয়েশিয়ার পতাকা আঁকা সেই পোশাকে দেখা গিয়েছিল তার বক্ষভাঁজ। পরে যুক্তরাষ্ট্র বনাম ইংল্যান্ডের ম্যাচেও একই ধরনের পোশাক পরেছিলেন তিনি। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেই শুরু হয় বিতর্ক।

অনেকেই স্থানীয় সংস্কৃতির দোহাই দিয়ে প্রশ্ন তুলেছেন তার পোশাক নিয়ে। সমালোচনায় অবশ্য কান দেননি এই মডেল। উল্টো দোহার সৈকতে বিকিনি পরে হাজির হন তিনি। আর তাতে বিতর্কের আগুনে ঘি পড়ে। অনুরাগীদের অনেকেই আশঙ্কা, কাতারের যা নিয়ম, তাতে এই পোশাক পরার জন্য জেলে যেতে হতে পারে এই মডেলকে।

মডেলের সাহসী ছবি ভক্তদের মনে ঝড় তুললেও বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছে না কাতার প্রশাসন। এমনিতেই পোশাক নিয়ে হরেক রকমের কড়াকড়ি রয়েছে কাতারে। বিশ্বকাপ শুরুর আগেই খেলা দেখতে আসা মানুষদের সতর্ক করেছিল কাতারের পর্যটন দপ্তর।

প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল, পর্যটকরা যেন স্থানীয় সংস্কৃতির কথা মাথায় রেখে বেশি খোলামেলা পোশাক পরা থেকে বিরত থাকেন। পুরুষ এবং নারীরা যেন হাঁটু ও কাঁধ ঢাকা পোশাক পরেন, তা নিশ্চিত করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল কাতার প্রশাসন।

সূত্র: জনকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *