মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

পর্তুগালকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া

পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। ম্যাচের যোগ করা সময়ে হোয়াং হি-চ্যানের গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। ম্যাচের শুরুর পাঁচ মিনিটেই গোল হজম করে দ.কোরিয়া। রিকার্ডো হর্তার গোলে লিড নেয় পর্তুগাল। তবে শেষ দিকে খেলার বাড়তি সময়ের গোলে জিতে যায় দক্ষিণ কোরিয়া।

অবশ্য ২৭ মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে সেউং-গিউ গোল করে সমতা ফেরান। আর ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

কাতারের এজুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও ২৭ মিনিটে সমতা ফেরায় কোরিয়া। এ সময় বামদিক থেকে উড়ে আসা বল রোনালদোর পিঠে লেগে গোললাইনের সামনে পড়ে। সেটাতে কিম সেউং-গিউ টোকা দিয়ে জালে জড়ান। তাতে ম্যাচে ফেরে সমতা। তবে শেষ দিকে খেলার বাড়তি সময়ের (৯০+১) গোলে জয় তুলে নেয় দক্ষিণ কোরিয়া।

পর্তুগালের একাদশ: দিয়েগো কস্তা, আন্তোনিও সিলভা, পেপে, জোয়াও ক্যানসেলো, দিওগো দালোত, রুবেন নেভেস, ভিতিনহা, ম্যাথিউস নুনেস, ক্রিশ্চিয়ানো রোনালদো, জোয়াও মারিও ও রিকার্ডো হোর্তা।

দক্ষিণ কোরিয়ার একাদশ: কিম সেউং-গিউ, কিম ইয়ং-গুওন, কওন কিয়ং-ওন, কিম জিন-সু, কিম মুন-হোয়ান, লি জায়ে-সুং, হোয়াং ইন-বিওম, জুং উ-ইয়ং, চো গুয়ে-সুং, সন হিউং-মিন, লি কাং-ইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *