মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

দেশে টাকা রাখার জায়গা নেই আ’লীগ নেতাদের: জি এম কাদের

সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকারি দলের উপজেলা পর্যায়ের নেতারাও হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। দেশে তাঁদের টাকা রাখার জায়গা নেই। তাঁরা বিদেশে টাকা পাচার করছেন।

শুক্রবার রাজধানীর বনানী কার্যালয়ে নিজের জন্মদিনের অনুষ্ঠানে এসব কথা বলেন বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। শুক্রবার ছিল তাঁর ৭৫তম জন্মবার্ষিকী। জাপা নেতারা দলীয় চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।

জি এম কাদের অনুষ্ঠানে বলেন, আইন নিজের গতিতে চলতে পারছে না। ভালো মানুষ সমাজে টিকতে পারছেন না। ভালো মানুষ সন্তানদের বিদেশ পাঠিয়ে দিতে চেষ্টা করছেন। বিপুলসংখ্যক মানুষ ইউরোপ-আমেরিকায় যেতে আবেদন করেছেন। মানুষ নিজ দেশকে নিরাপদ মনে করছেন না।

জি এম কাদেরকে শুভেচ্ছা জানান জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, লিয়াকত

হোসেন খোকা এমপি, শামীম হায়দার পাটোয়ারী এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *