মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

২৩ ও ২৮ মে ঢাকা বাদে সব মহানগরে বিএনপির পদযাত্রা

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ঢাকা ব্যতীত দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৩ ও ২৮ মে এ কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, ১০ দফা দাবিতে বুধবার আমরা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পদযাত্রা কর্মসূচি পালন করেছি। আমাদের কর্মসূচি সফল হয়েছে। একই দাবিতে আগামী ২৩ ও ২৮ মে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ব্যতীত বাকি ১০টা মহানগরে এ কর্মসূচি পালিত হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আব্দুস সালাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, নির্বাহী কমিটির সদস্য আব্দুর সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: জাগো নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *