মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

বাংলাদেশ-ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ: কাদের

বাংলাদেশ-ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার (২৪ মে) ভার্চুয়ালি বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ভারতের সঙ্গে মুখ দেখা-দেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে। ভারতের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ভারত আরও বেশি বিনিয়োগ নিয়ে আসলে বাংলাদেশকে বিনিয়োগকারী খুঁজতে আর দূরে যেতে হবে না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন। এর বাইরে পার্টি টু পার্টি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে বিজিবির আমন্ত্রণে জুলাইয়ে ভারত যাবে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।

এ সময় আগামী জাতীয় নির্বাচন কেউ প্রতিহত করতে আসলে তাদেরকে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *