শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

পাকিস্তানে সেনাবাহিনী-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ, নিহত ৬

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন সন্ত্রাসী ও তিনজন সেনাসদস্য। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তপর (আইএসপিআর) রোববার (১১ জুন) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআরের একটি বিবৃতিতে বলা হয়, তাদের সেনারা বীরত্বের সঙ্গে লড়াই করে। কিন্তু তাদের তিনজন সেনা সদস্য শহীদ হয়। গত ৯-১০ জুন রাতে এ ঘটনা ঘটেছে।

আইএসপিআরের বিবৃতিতে আরও বলা হয়, তাদের সেনারা কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করে এবং ফলস্বরূপ তিন সন্ত্রাসীকে জাহান্নামে পাঠায়। এতে চার সন্ত্রাসী আহত হয়েছে। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।

শহীদ সেনারা হলেন সুবেদার আসগর আলী (৪০), সিপাহী নাসিম খান (২৬) এবং সিপাহী মুহাম্মদ জামান (২২)।

আইএসপিআর আরও জানায় ওই অঞ্চলে পাওয়া অন্য কোনো সন্ত্রাসীদের নির্মূল করার জন্য একটি স্যানিটাইজেশন অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, ‘পাকিস্তানের সশস্ত্র বাহিনী সন্ত্রাসবাদের হুমকিকে নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের সাহসী সেনাদের এই ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *