শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

উড্ডয়নের ১০ মিনিট পর হেলিকপ্টার বিধস্ত, নিহত ৬ যাত্রী

নেপালের একটি পর্যটকবাহী হেলিকপ্টার এভারেস্ট পর্বতমালার কাছাকাছি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায়
৬ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

উড্ডয়নের অল্প সময় পরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বেসরকারি প্রতিষ্ঠান ‘মানাং এয়ার’র হেলিকপ্টারটি লুকলা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় ১০টা ৪ মিনিটে উড্ডয়নের প্রায় ১০ মিনিটের মাথায় হেলিকপ্টারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল এএফপিকে বলেন, দুর্ঘটনা স্থলে ৬ জনের মরদেহ পাওয়া গেছে। এ ঘটনার তদন্তে একটি সরকারি কমিটি গঠন করা হবে।

বিমানবন্দরের কর্মকর্তা টেকনাথ সিতৌলা রয়টার্সকে জানান, হেলিকপ্টারে মেক্সিকো থেকে আসা ৫ পর্যটক ও ১ জন নেপালি বৈমানিক ছিলেন।

মানাং এয়ারের মুখপাত্র রাজু নিউপান বলেন, ভালো আবহাওয়ার মধ্যেই হেলিকপ্টারটি টেক অফ করে। আবহাওয়া একেবারেই খারাপ ছিল না। আমরা এখনই বলতে পারছি না কেন এটি বিধ্বস্ত হলো। তদন্ত করে কারণ জানতে হবে। হেলিকপ্টারটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন চেত বাহাদুর গুরুং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *