শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

সৌ‌দিতে আগুনে পুড়ে ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরের একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজনই বাংলাদেশি।

শুক্রবার (১৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় সৌদির হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে রিয়া‌দের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, শুক্রবার রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিমি দূরে অবস্থিত সৌদি আরবের হুফুফ শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি ফার্নিচারের কারখানায় সন্ধ্যায় (মাগরিবের নামাজের সময়) অগ্নিদুর্ঘটনা ঘটে। এতে কারখানার নয়জন কর্মী মারা গেছেন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। মারা যাওয়াদের মধ্যে তিনজন নাটোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। মরদেহগুলো হুফুফ কিং ফাহাদ মর্গে সংরক্ষণ করা হয়েছে।

দুর্ঘটনায় মারা যাওয়া প্রাথমিকভাবে শনাক্ত হওয়া বাংলাদেশিরা হলেন- আরিফ মো. সাহাদাত (পাসপোর্ট নম্বর- ২৫৩৫১৭৬৩৩৯), বারেক সরদার (পাসপোর্ট নম্বর- ২২৪৭৪৩৯৮৫০), মো. শাকিল প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৫০৫৩৭৮৫৬৮), সাইফুল ইসলাম (পাসপোর্ট নম্বর- ২৫২৯৯২২৩২৬), রুমান প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৪৭২৪৭০৫৮৮), মো. ফিরুজ সরদার আলী (পাসপোর্ট নম্বর- ২৪৯৩২১৭৯৬৮) ও মো. রব হোসাইন (পাসপোর্ট নম্বর-২৪৩৭৭৯৫৪২৬০)।

অগ্নিদুর্ঘটনায় আহত বাংলাদেশি দুইজন কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রমকল্যাণ উইংয়ের প্রতিনিধি দুর্ঘটনায় মৃত ও আহত বাংলাদেশিদের সার্বিক বিষয়ে নিবিড়ভাবে ফলোআপ করছেন বলেও জানিয়েছে দূতাবাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *