সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !! খুরুশকুল ও রামুতে একাধিক অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন লুৎফুর রহমান কাজল এমপি

ধর্মঘটকারীদের অর্থ সংগ্রহে জুলিয়া রবার্টসের অভিনব উদ্যোগ

সাগ-আফট্রা [দ্য স্ক্রিন অ্যাকটরস গিল্ডু আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট] ও ডব্লিউজিএ [রাইটার গিল্ড অব আমেরিকা] সদস্যদের সঙ্গে ধর্মঘটে যোগ দিয়েছেন অস্কার বিজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস।

ধর্মঘট পালনের মধ্য দিয়ে থেমে থাকার পাত্রী নন তিনি। এবার তারই প্রমাণ দিলেন ‘মিট-অ্যান্ড-গ্রিট’ নিলামের ডাক দিয়ে। যেখানে নিলামের মাধ্যমে একজন ভক্ত ও অতিথি মধ্যাহ্নভোজের পাশাপাশি জুলিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন।

মার্কিন সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সাগ-আফট্রার মাধ্যমে চলমান লেখক এবং অভিনেতাদের ধর্মঘটের কারণে যারা কাজ করতে পারছেন না তাদের জন্য অর্থ সংগ্রহের জন্য জুলিয়া রবার্টস এই অভিনব পরিকল্পনা করেছেন। নিলামের বিজয়ীদের জন্য  মধ্যাহ্নভোজ এবং এই হলিউড তারকার সঙ্গে ৯০ মিনিট সাক্ষাতের পাশাপাশি থাকছে একটি ফটো অপশন। এই নিলাম থেকে পাওয়া অর্থ জমা হবে এমপিটিএফ [মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন ফান্ড] এবং বিনোদন কমিউনিটি ফান্ডে যাবে। যারা হলিউড পিকেট লাইনে লেখক এবং অভিনেতাদের সমর্থন করছে। রবার্টসের সঙ্গে মধ্যাহ্নভোজ ও সাক্ষাতের এই নিলামের বিডিং এরই মধ্যে ৩১ হাজার মার্কিন ডালার ছাড়িয়ে গেছে। বিডিং শেষ হবে ২২ আগস্ট। ততদিনে এটি ৪০ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলেও অনেকের মত

গত ১৪ জুলাই, অভিনেতাদের ইউনিয়ন সাগ-আফট্রা ধর্মঘট করেছিল। যেটি এক লাখ ষাট হাজারেরও বেশি সদস্য নিয়ে গঠিত। কাজের পরিবেশ নিয়ন্ত্রণ, বেতন বৈষম্য এবং এআই প্রযুক্তি ব্যবহারের বিরোধিতা এবং বেশ কিছু বিষয়ের উদ্বেগের জন্য এই ধর্মঘট শুরু হয়। একইসঙ্গে চলচ্চিত্র শিল্পে প্রযুক্তির ব্যবহারের শঙ্কা নিয়ে ধর্মঘটে যোগ দেয় ডব্লিউজিএ, যেটি কয়েক হাজার লেখকের প্রতিনিধিত্বকারী একটি ইউনিয়ন। সাগ-আফট্রা ফাউন্ডেশন এবং এমপিটিএফ সেইসব কর্মীকে সহয়তা কারছে, যাদের ধর্মঘটের কারণে আর্থিকভাবে সংগ্রাম করতে হচ্ছে। এমন একটি মুহূর্তে সংগ্রামীদের সহায়তায় জুলিয়া রবার্টসের এমন ভাবনা ও পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *