মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজার শালিক রেঁস্তোরার মালিকের পুত্র আরিফের বিরুদ্ধে স্কুল ছাত্রী ধর্ষণ, ইভটিজিং ও মারামারির অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি:

গত ৭ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের মারধর করেন শালিক রেস্তোঁরার মালিক নাছিরের ছেলে আরিফ। এসময় স্কুলের সকল শিক্ষার্থীরা তার প্রতিবাদ করে এবং তার কু-কর্মের অভিযোগ গুলো তুলে ধরেন।
এসময় শিক্ষার্থীরা কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক স্কুলের ছাত্রীকে ধর্ষণ ও সব ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও ইভটিজিং করার অভিযোগ করছেন শালিক রেস্তোঁরার মালিক নাছিরের ছেলে আরিফের বিরুদ্ধে।
বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে বলে জানান শিক্ষার্থীরা।
আরিফ ছাত্রীদেরকে স্কুলে যাওয়ার সময় তার দামি বাইক ও টাকার প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেয়। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার এক ছাত্রীকে মারধরও করেছেন বলে জানান শিক্ষার্থীরা। আরিফের কারণে ছাত্রীরা স্কুলে যেতে নিরাপত্তা পাচ্ছে না। আরিফের যথাযথ শাস্তি ও স্কুলের আশপাশে যেন না আসে সেই দাবি করেন শিক্ষার্থীরা অন্যথায় ক্লাস বর্জনের ঘোষনা দেন ।

কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান বলেছেন শিক্ষার্থীদের ধর্ষণ ও ইভটিজিং এর বিষয়ে লিখিত কোন অভিযোগ নেই। তবে শিক্ষার্থীরা যে অভিযোগ তুলেছেন সে বিষয়ে ইউএনও কে জানানো হয়েছে এবং আরিফ ও তার পরিবারকে স্কুল এলাকা থেকে সরানোর ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে ১২ নং পৌরসভার কাউন্সিলর এম.এ মঞ্জুর বলেছেন আরিফ এর বিরুদ্ধে ইভটিজিং ও মারামারির একটি অভিযোগ করা হয়েছে বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *