মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

উখিয়া ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসী গ্রুপের গুলিতে দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজার ৭১ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পৃথক ঘটনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।

রোববার (৯অক্টোবর) ভোর ৩টা ও ৪টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, ভোর রাতে ২নং ক্যাম্পে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে মাহমুদুল হকের বসত ঘরে সামনে এসে গুলি করে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে ছানা উল্যাহ (২৭) এর বুকের নিচে গুলি লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় ছানা উল্যাহ। নিহত ছানা উল্যাহ ২নং ক্যাম্পের বাসিন্দা।

এদিকে ১ঘন্টার ব্যবধানে আরো একটি হত্যার ঘটনা ঘটে।

আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর হামলা ও গুলিতে আহম্মদ হোসেন (৩৬) নামে একজন নিহত হয়েছে।

রোববার (৯অক্টোবর) রাত ৩টার দিকে ৭নং ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা ৭নং ক্যাম্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জেরে একটি সশস্ত্র গোষ্ঠীর ১৫-১৬ জন সন্ত্রাসী রাতে একটি চায়ের দোকানের সামনে গুলি করে। এসময় ঘটনা স্থলে নিহত হয়।

১ঘন্টার ব্যবধানে দুর্বৃত্তের গলিতে দুইজন নিহত হয়।নিহত দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। গুলিতেই তাঁদের মৃত্যু হয়েছে। দুজনের বুক, পেট এবং কোমরে গুলির চিহ্ন পাওয়া গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *