মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

স্মার্ট বাংলাদেশ পুরষ্কার-২৩ পেলেন অতিঃ পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী

কক্সবাজার প্রতিনিধি:

“স্মার্ট বাংলাদেশ পুরস্কার-২০২৩” এ ভূষিত হলেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসিম উদ্দীন চৌধুরী।

বুধবার (১৮অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবস উপলক্ষে অনুষ্ঠিত বর্ণাঢ্য এক অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর প্রণীত নতুন এই জাতীয় পুরস্কারটি বিজয়ীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘কক্স-ক্যাব’ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের জন্য জাতীয় পর্যায়ে সাধারণ-সরকারি(শ্রেষ্ঠ ব্যক্তি) ক্যাটাগরিতে “স্মার্ট বাংলাদেশ পুরস্কার-২০২৩” এ ভূষিত হন জনাব ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী।

পর্যটন নগরীতে নিরাপদ ও পর্যটন-বান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা প্রবর্তনের লক্ষ্যে কক্সবাজার ট্রাফিক বিভাগের ‘কক্স-ক্যাব’ উদ্যোগটির আওতায় ইতোমধ্যে সাড়ে ৩হাজার যানবাহন চালকদের ছবিসহ বিস্তারিত তথ্য স্মার্ট ডাটাবেস ইনপুট দেয়া হয়েছে। তিন হাজার ৩০০ চালকদের মাঝে কক্স-ক্যাবের লোগো সম্বলিত ভেস্ট(পোশাক) বিতরণ করা হয়েছে। প্রায় আড়াই হাজার চালকদের স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে যার এক পাশে চালকের ছবি ও অন্য পাশে কিউ.আর কোড রয়েছে। উক্ত কিউ.কোড টি স্ক্যান করলে মোবাইলে চালকের ছবিসহ বিস্তারিত তথ্য ও গাড়ির সহ পাওয়া যাবে। স্মার্ট কার্ডে ট্যুরিস্ট পুলিশের ডিউটি অফিসারের নাম্বার, জেলা পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার এবং জাতীয় জরুরী সেবার নাম্বার রয়েছে।

যে কোন যাত্রী বা পর্যটক হয়রানির শিকার হলে সহজে অভিযোগ জানাতে পারবেন বা সহযোগিতা চাইতে পারবেন। ট্রাফিক বিভাগ, জেলা পুলিশের কক্সবাজারের এই উদ্যোগকে স্বীকৃতি ও পুরস্কৃত করার জন্য জেলা পুলিশ কক্সবাজার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও প্রধানমন্ত্রী নিকট আন্তরিক কৃতজ্ঞ। এই জাতীয় পুরস্কার অর্জনে কক্সবাজার জেলা পুলিশের প্রতিটি সদস্য অনুপ্রাণিত হয়েছে। ‘কক্স-ক্যাব’ উদ্যোগটি এগিয়ে নেয়ার জন্য ট্রাফিক বিভাগ পর্যটন নগরীর সকল যানবাহন চালক, মালিক সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *