বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

নাইক্ষ্যংছড়িতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কেজি স্কুল গেইট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময়ে অনেকে গুরুতর আহত হয়েছে।

রবিবার (০৫ নভেম্বর) রাত সাড়ে ১১ টার সময়ে এ অগ্নিকাণ্ডে এসব দোকান পুড়ে গেছে। অন্যদিকে এ অগ্নিকাণ্ডে নগদ টাকা মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

বাজারের ব্যবসায়ীরা জানান,মার্কেটে একটি দোকানে টমটম গাড়ি চার্জ দেওয়ার অবস্থায় শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিখান শিখায় আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে জানান নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা ও নাইক্ষ্যংছড়ি থানা’র নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান।

তারা জানান রাত ১২টার সময়ে নাইক্ষ্যংছড়ি থানা’র পুলিশ অফিসার সৌরভ বড়ুয়া এর নেতৃত্বে পুলিশের একটি টিম ও স্থানীয় জনতার সহায়তায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে মার্কেটের ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *