বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

প্রধানমন্ত্রী আমেনার কাছ থেকে ৫ হাজার টাকার মালা কিনলেন

বিশেষ প্রতিবেদক:

কলাতলী ঝিরঝিরি পাড়ার আমেনা খাতুন। বয়স তার ৪০। স্বামীহারা আমেনা খাতুনের ৪ কন্যা নিয়ে সাগরে ঝিনুকের মালা বিক্রি করে পরিবার চালায় সে।

আমেনা খাতুন  (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহন করা কক্সবাজার থেকে রামু পর্যন্ত চলাচল করা উদ্বোধনী ট্রেনের বিশেষ বগিতে ছিলেন। আর সেখানে গিয়েছিলেন ঝিনুকের ডালা নিয়ে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে বগিতে আসেন এবং আমেনা খাতুনের কাছ থেকে ৩৯ টি মালা কিনেন। নিজের জন্যে ৪ টি রেখে বাকী মালা সফরসঙ্গীদের উপহার দেন প্রধানমন্ত্রী, এমনটাই জানান আমেনা খাতুন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তার কাছে ঝিনুকের বিভিন্ন সামগ্রীর দাম জিজ্ঞেস করেন। এসময় একই বগিতে থাকা আমেনা খাতুনের ৯ বছরের মেয়ে তাহাবিয়া প্রিয়ার কাছ থেকে দুটো শামুক নেন এবং তাকেও ৫ হাজার টাকা দেন। বলেন, দাম নয় উপহার হিসেবে দিলেন এই টাকা। এসময় তাহানিয়া প্রিয়াকে মাথায় হাত বুলিয়ে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে মা আমেনা আর কন্যা তাহানিয়া প্রিয়ার আনন্দের সীমা নেই। এবং অনেক কথা বলার থাকলেও প্রধানমন্ত্রীকে দেখে সব কথা ভুলে যান বলে জানান আমেনা খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *