রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল যুবকের

হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে বাইক ও পিকআপের সংঘর্ষে মোটরসাইকেল চালক মাসুদ উল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুন্সির পুরান বাড়ির আবুল কালাম সওদাগরের পুত্র।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাটহাজারী পৌরসভার মুন্সির মসজিদ এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় বাইক চালক মাসুদ। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মোটরসাইকেল চালক মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *