মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

রামু্র জাফর ও টেকনাফের জিয়াউর রহমান চেয়ারম্যানকে বিএনপি থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে রামু উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জাফর আলম ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও ২০১৬ সালের বিএনপি মনোনীত টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমানকে দুই উপজেলা বিএনপি অভিযোগের ভিত্তিতে বিএনপির দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কক্সবাজার জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না এ সিদ্ধান্ত অনুমোদন করে সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এডভোকেট মোহাম্মদ হাসান সিদ্দিকী।

গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কার হওয়া বিএনপির এই দুই নেতা দলের সিদ্ধান্তকে অমান্য করে নির্বাচনে বিভিন্ন প্রার্থীর সাথে সরাসরি অংশগ্রহণ ও বিএনপির এক দফা আন্দোলনে ব্যাঘাত সৃষ্টি ও দলের সাংগঠনিক সিদ্ধান্ত বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ করার অভিযোগের বিষয় উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *