শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

এবার বিতর্ক না, আতঙ্কের জন্ম দিলেন শ্রীলেখা

বরাবরই নিজের করা মন্তব্যের জন্য আলোচনা সমালোচনায় থাকেন ‘ঠোটকাটা’ খ্যাত টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে এবার বিতর্ক না, নতুন আতঙ্কের জন্ম দিয়েছেন সামাজিক মাধ্যমে করা এক পোস্টে। ২৭ ডিসেম্বর এক পোস্টে তিনি ফেসবুকে লেখেন, ২০২৪ সাল আমার জন্য শেষ বছর। আর এটুকুই যেন সবাইকে স্তব্ধ করে দিয়েছে। অভিনেত্রীর এমন মন্তব্যে টলিপাড়ার অন্যান্য তারকারা উদ্বিগ্ন। শ্রীলেখা কেন এমন লিখলেন, তা নিয়ে ব্যতিব্যস্ত হতে দেখা গেছে রিমঝিম-অর্জুন দাশগুপ্তকে। রিমঝিম বললেন, কী হয়েছে শ্রী দি? অভিনেতা অর্জুন দাশগুপ্ত বললেন, মানেটা কী? কিন্তু কেন? কাছের বন্ধুর এমন মন্তব্যে রীতিমতো স্তম্ভিত সবাই। কেউ তো বলেই বসলেন, আর সিনেমা করবি না? ২০২৪ শেষ?

এরপর মানসী সিনহা বলেন, শ্রীলেখা আমার খুব ভাল বন্ধু। খুব কাছের ও। আমি জানি ওর সঙ্গে কী করে কথা বলব।

প্রসঙ্গত, শ্রীলেখা তথাগত মুখোপাধ্যায়ের পারিয়া ছবিতে কাজ করেছেন। পথের চারপেয়দের নিয়ে একটি ছবি হতে চলেছে। সামনেই রিলিজ। সেটির প্রমোশন করতেই এমন স্ট্যাটাস কি না কে জানে? আজকাল তো এমন প্রচারণা হরহামেশাই লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *