শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মিয়ানমার থেকে দু’দিনে ২টি বুলেট এসে পড়ে তুমব্রু গ্রামের দু’ ঘরের চালে

মিয়ানমারের দু’স্বশস্ত্র বাহিনীর মধ্যকার তুমুল সংঘর্ষকালে দুই দিনে ২ টি একে-৪৭ রাইফেলের বুলেট এসে পড়ে পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তুমব্রু পাড়ায় ২ গ্রামবাসীর ঘরের চালে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। রোববার বিকেলে প্রথম বুলেটটি এসে পড়ে তুমব্রু বাজারে নুর মেহের ডিপার্টমেন্ট ষ্টোরের টিনের উপর।

আর সোমবার ভোররাতে এসে পড়ে তুমব্রু মধ্যমপাড়া মূত মীর আহমদ মাস্টারের ছেলে জয়নাল আবেদীনের বাড়ির রান্নাঘরের চালে। উভয় ঘটনায় কেউ হতাহত হয় নি। তবে সোমবার সকাল ৮ টার আগ পর্যন্ত গত ৩৬ ঘন্টা ব্যাপক গোলাগুলির শব্দে আতংকিত হয় এ সীমান্তের অধিবাসিরা।
তাদের মতে, মিয়ানমার থেকে আসা আওয়াজের মধ্যে মর্টার শেল ও একে-৪৭ রাইফেলের গুলির শব্দ। যাতে এলাকাবাসী তটস্থ।
ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন, দু’দিনে ২ টি বুলেট মিয়ানমার অংশ থেকে বাংলাদেশের তুমব্রু বাজার ও তুমব্রু মধ্যম পাড়ায় এসে পড়েছে। যদিও এতে হতাহত হয়নি কেউ। তবে লোকজন আতংকিত এ সব ঘটনায়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয় বলেন, বিষয়টি জেনেছেন। যা উপরস্থ কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।

৩৪ বিজিবি অধিনায়ক কর্ণেল সাইফ ইসলাম চৌধুরী জানান, দীর্ঘ সময় ধরে মিয়ানমারে সংঘর্ষ চলে আসছে। যা তাদের আভ্যন্তরিণ বিষয়। তবে গত ২ দিনে যা ঘটেছে তা একটু ভিন্ন মাত্রার। তবে এপারে বাংলাদেশ সীমান্ত রক্ষীরা সর্বোচ্চ সতর্ক রয়েছে।
উল্লেখ্য, প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে অভ্যন্তরীণ দ্বন্দ্বে সরকার বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার তুমুল সংঘর্ষ চলে আসছে গত ২ বছর। এ সময়ের মধ্যে দফায দফায় গোলাগুলিতে কয়েকবার গোলা ও মর্টার শেল এসে পড়ে তুমব্রু গ্রামে। এর আগে ২০২২ সালে ১৬ সেম্টেম্বর রাত ৮ টায় পরপর ২ টি মর্টারশেল এসে পড়ে তুমব্রু গ্রামে । যার একটি পড়ে বাংলাদেশী নাগরিক ও কোনার পাড়ার বাসিন্দা শাহ আলম ড্রাইভারের বাড়ির পাশে।
অপর ১ টি পড়ে তৎসময়ের শূণ্যরেখায় বসবাসরত রোহিঙ্গা ক্যাম্পে। এ রোহিঙ্গা ক্যাম্পে এসে পড়া গোলাটিতে আহত হয় অন্তত ৮ জন। যাদের মধ্যে ১ জন মারা যায়। তার নাম মোহাম্মদ ইকবাল (২৮) পিতা মনির আহমদ। এ ঘটনার দীর্ঘ সময় পর গত ৩১ ডিসেম্বর ২০২৩ রোববার ও ১ জানুয়ারী ২০২৪ সোমবার আবারো গোলা এসে পড়ে বাংলাদেশ অংশে। পৃথক সময়ে পৃথক বাড়ির চালায় ২ টি একে-৪৭ রাইফেলের গুলি এসে পড়ার পর নড়ে-চড়ে বসে সকলে। কেননা এ সময়ে তুমব্রু গ্রাম থেকে ২ টি বুলেট উদ্ধার করে আইন-শৃংখলা বাহিনী। যা আন্তর্জাতিক আইনে লঙ্গন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *