সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !! খুরুশকুল ও রামুতে একাধিক অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন লুৎফুর রহমান কাজল এমপি

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার সহজ উপায়

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে আমরা ঘণ্টার পর ঘণ্টা কলে থাকি এবং কত সময় পেরিয়ে গেছে বুঝতে পারি না। অনেক সময় মানুষের মনে এই প্রশ্নও আসে, হোয়াটসঅ্যাপ কল কি রেকর্ড করা যায়?

অনেকেই হয়তো জানেন না যে এটি করা সহজ। যে কেউ হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে পারে। প্রথমেই বলে রাখি হোয়াটসঅ্যাপে এমন কোনো অফিসিয়াল উপায় নেই যার মাধ্যমে কল রেকর্ড করা যায়। তবে একটি ভিন্ন অনানুষ্ঠানিক পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা সম্ভব।

অ্যানড্রয়েডে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে-

  • প্রথমে গুগল প্লে স্টোর খুলুন। সেখান থেকে ‘Call Recorder: Cube ACR’ অ্যাপটি খুঁজুন।
  • অ্যাপটি ইনস্টল করে নিন এবং খুলুন।
  • কল করা বা ধরার জন্য হোয়াটসঅ্যাপে সুইচ করুন।
  • কল করার সময় আপনি একটি ‘কিউব কল’ উইজেট দেখতে পাবেন। যদি উইজেটটি দেখতে না পান, তাহলে ‘কিউব কল’ অ্যাপটি খুলুন এবং ভয়েস কলের জন্য ‘Force VoIP call’ অপশনটি বেছে নিন।
  • অ্যাপটি অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ ভয়েস কল রেকর্ড করবে এবং ডিভাইসের ইন্টারনাল মেমোরিতে ফাইলটি সেভ করবে।

আইফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন যেভাবে-

  • আপনার Mac ডিভাইস থেকে QuickTime অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। তার জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে না।
  • আপনার iPhone-টি কানেক্ট করুন Mac ডিভাইসের সঙ্গে এবং QuickTime খুলুন।
  • এবার ‘File’ অপশনে চলে যান এবং ‘নিউ অডিও রেকর্ডিং’ অপশনটি বেছে নিন।
  • আপনার আইফোনটিকে রেকর্ডিং ডিভাইস হিসেবে ব্যবহার করুন এবং QuickTime থেকে রেকর্ড বাটনে ক্লিক করুন।
  • আপনার আইফোন থেকে হোয়াটসঅ্যাপ কল করুন এবং অ্যাড ইউজার আইকনে ক্লিক করুন।
  • এবার যে ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপ কথোপকথন আপনি রেকর্ড করতে চান, তাঁকে কল করলেই তা রেকর্ডেড হবে। রেকর্ডেড ফাইলটি আপনার Mac-এ ডাউনলোড হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *